মুন্সীগঞ্জে দুই কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার
ছবিঃ সংগৃহীত।
মুন্সীগঞ্জে দুই কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।শুক্রবার দুপুরে তাদের সদর উপজেলার মোল্লারচর থেকে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন শরিফ হাসান (২৮) ও মো. এমরান (৩৪)। শরিফ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার শুম্ভুপরা এলাকার তমিজউদদীনের ছেলে।এমরান একই এলাকার মোতালেব মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জের মোল্লারচরে অভিযান পরিচালনা করে তাদেরকে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান আছে।আগামীতে অভিযান আরও কঠোর করা হবে।