বরকলে টিন, সোলার প্যানেল ও সেলাই মেশিন বিতরণ করল বিজিবি

বরকলে টিন, সোলার প্যানেল ও সেলাই মেশিন বিতরণ করল বিজিবি

সংগৃহীত ছবি

সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে রাঙামাটির সীমান্তবর্তী বরকল উপজেলায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঘর মেরামতের টিন, সোলার প্যানেল ও সেলাই মেশিন বিতরণ করেছে।

রবিবার সকালে বরকল উপজেলার ছোট হরিণা এলাকায় বিজিবি ১২ ব্যাটালিয়নের ছোট হরিণা জোনের উদ্যোগে এসব সহায়তা বিতরণ করা হয়। এতে উপস্থিত থেকে সহায়তা তুলে দেন ছোট হরিণা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী।

এ সময় স্থানীয় পাঁচটি পরিবারকে বসতঘর মেরামতের জন্য ঢেউটিন দেওয়া হয়। পাশাপাশি ঘরে বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে সোলার প্যানেল এবং নারীদের ঘরে বসে আয় করার সুযোগ তৈরিতে পাঁচটি সেলাই মেশিন বিতরণ করা হয়।

এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষে স্থানীয় একটি মসজিদের ইমামকে সম্মানী প্রদান করা হয়। একই সঙ্গে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়।

লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, বিজিবি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘদিন ধরে হরিণা জোন এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে