আজ সোমবার ৯ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

আজ সোমবার ৯ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ৯ মার্চ, ২০২৬ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

ঘুষ উৎকোচ গ্রহণসহ সব ধরনের দুইনম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই শ্রেয় হবে।

ব্যবসাবাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। সন্তানদের আচরণ মনবেদনার কারণ হবে। সংকটকালে বন্ধু আত্মীয়পরিজন কারও সহযোগিতা পাওয়া কঠিন হবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন।

দিনটি স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সতর্ক থাকুন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে।

মিথুন [২১ মে-২০ জুন]

প্রত্যেক কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে। সন্তানদের আচরণ মন কস্টের কারণ হবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন।

কর্কট  [২১ জুন-২০ জুলাই]

কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। গৃহবাড়ি ও যানবাহন লাভের পথ খুলবে। স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। পিতা-মাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদপ্রাপ্ত হবেন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

দুর্জনদের আনাগোনা বাড়বে। দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। অংশীদারি ব্যবসাবাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। মাতা মাতৃস্থানীয়ের সহযোগিতা পাবেন। প্রেমীযুগলের মনে অভিমান দানা বাঁধবে। গৃহবাড়ির ওপর গুরুদায়িত্ব বৃদ্ধি পাওয়ায় গৃহবাড়িতে ছুটতে হবে।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। ভাইবোনদের পূর্ণ সহযোগিতা পাবেন।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। দীর্ঘদিনের ধারকর্জ ঋণ মুক্ত করবে। হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে। স্বজনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। মন সুর সংগীত ও ধর্মের প্রতি ঝুঁকবে। কোনো দলিলপত্র আসতে পারে। রাগ জেদ আবেগ বর্জনীয়।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। গৃহবাড়িতে নতুন আসাববপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ হবে। দুরারোগ্যে ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। দুর্যোগের মেঘ সরে সুদিনের সূর্য ফোকাস মারবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

আয় কম ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। দাস্পত্য সুখশান্তি বজায় রাখা কঠিন হবে। ব্যবসাবাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। প্রেমীযুগল সাবধানে চলুন। দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরোনাস্তি ক্ষতিসাধন করবে। মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় কিন্তু ফল হবে না।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। ব্যবসাবাণিজ্যে মজুতমালের দাম বৃদ্ধি পাবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। ভাঙাপ্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। ধারকর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। গৃহবাড়ি যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। নিত্যনতুন ব্যবসাবাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। বেকারদের জন্য দিনটি মাইলফলক হবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। পিতা-মাতার গুরুজনদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। লাইফস্টাইল বদলাবে। দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। উপহার উপঢৌকনাদি হাত বাড়িয়ে ধরবে।