কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতিকি ছবি
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের আজম কলোনীর বাসিন্দা জসিমের এক বছর বয়সী কন্যা ওয়াহিয়া পুকুরে ডুবে যায়।
স্বজনরা তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর ২টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসপিয়া তারিন তাকে মৃত ঘোষণা করেন।
একই দিন উপজেলার উত্তর ধুরং ইউনিয়নের সাদেরগোনা এলাকার বাসিন্দা নুরুল কবিরের দুই বছর বয়সী কন্যা নয়ন মনি পুকুরে ডুবে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনিমুল আবেদীন রাহাত মৃত ঘোষণা করেন।