রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন
ফাইল ছবি
রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো সোশ্যাল মিডিয়ায় চালু করেছে আকর্ষণীয় ক্যাম্পেইন ‘ওয়াই সো কুল ঈদ এন্থেম ২০২৬ – রিল চ্যালেঞ্জ’। ঈদের উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলতে এবং তরুণ প্রজন্মের সৃজনশীলতাকে উৎসাহিত করতেই এই আয়োজন।
ভিভোর এই অনলাইন চ্যালেঞ্জে অংশ নিতে ‘ওয়াই সো কুল ঈদ এন্থেম’ ট্র্যাক ব্যবহার করে শর্ট ভিডিও বা রিল তৈরি করতে হবে। এতে অংশগ্রহণকারীরা তাদের ঈদ উদযাপন, নাচের মুহূর্ত বা অন্য যেকোনো সৃজনশীল মুহূর্ত ভিডিও আকারে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন। এর মাধ্যমে উৎসবের আনন্দের পাশাপাশি নিজের সৃজনশীলতা তুলে ধরার সুযোগ মিলবে।
এই উদ্যোগের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সৃজনশীল কনটেন্টের নতুন ধারা তৈরি করাই ভিভোর লক্ষ্য। সংগীত ও ক্রিয়েটিভ স্টোরিটেলিংয়ের মাধ্যমে তরুণদের সঙ্গে ব্র্যান্ডের সংযোগ আরও শক্তিশালী করার পাশাপাশি এটি নতুন Vivo Y31d স্মার্টফোনটির জনপ্রিয়তাও বাড়াতে সহায়ক হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
চ্যালেঞ্জে অংশ নিতে হলে অংশগ্রহণকারীদের অফিসিয়াল এন্থেম মিউজিক ট্র্যাক ব্যবহার করে একটি ভিডিও তৈরি করতে হবে এবং সেটি ফেসবুক বা টিকটকে পোস্ট করতে হবে। মিউজিক ট্র্যাকটি ডাউনলোড করা যাবে এই লিংক থেকে: https://shorturl.at/DexDs। পোস্টের সঙ্গে অবশ্যই #YSoCoolEidAnthem হ্যাশট্যাগ যুক্ত করতে হবে। একজন অংশগ্রহণকারী চাইলে একাধিক ভিডিও জমা দিতে পারবেন।
প্রতিযোগিতার বিজয়ী নির্ধারণ করা হবে দর্শকদের প্রতিক্রিয়ার ভিত্তিতে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে পাওয়া সর্বোচ্চ লাইকের ওপর ভিত্তি করেই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকছে ব্র্যান্ড নিউ Vivo Y31d স্মার্টফোন, রিরো প্যাডসহ ভিভোর পক্ষ থেকে আরও আকর্ষণীয় উপহার।
ঈদের আনন্দ, গান, নাচ ও সৃজনশীলতার সমন্বয়ে সাজানো এই ক্যাম্পেইনের মাধ্যমে উৎসবের মুহূর্তগুলোকে আরও প্রাণবন্ত করে তুলতে চায় ভিভো। একই সঙ্গে ঈদের উচ্ছ্বাস নতুনভাবে উদযাপন এবং সেই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য।