ভাসানচর পালানো ৩৭ রোহিঙ্গা সন্দ্বীপে আটক

ভাসানচর পালানো ৩৭ রোহিঙ্গা সন্দ্বীপে আটক

প্রতিকি ছবি

ভাসানচরের আশ্রয়শিবির থেকে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের সন্দ্বীপে ৩৭ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্তোষপুরের বটগাছতলা ইলিশের ঘাটে রোহিঙ্গাদের দলটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা আটক করে স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেন। আটক রোহিঙ্গাদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী ও ২৩ জন শিশু-কিশোর।

সন্দ্বীপ থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, ৩৭ রোহিঙ্গাকে উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় ফের ভাসানচর আশ্রয়শিবিরে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আটক রোহিঙ্গাদের বরাতে পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার দালাল চক্র একটি নৌকা এনে রোহিঙ্গাদের নিয়ে ভাসানচর থেকে সীতাকুণ্ডের দিকে রওনা দেয়। তিন দিন সাগরে ঘুরিয়ে তাদের সন্দ্বীপ উপকূলে নামিয়ে দেওয়া হয়।

এদিকে আটক রোহিঙ্গারা অভিযোগ করেছেন, পথে দালালচক্র তাদের মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়েছে