টঙ্গীতে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা
ফাইল ছবি
গাজীপুরের টঙ্গীতে খাবারের হোটেলে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার বিকালে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এসময় খোলা স্থানে উন্মুক্ত ভাবে ইফতার বিক্রি, অসাস্থকর পরিবেশে রান্না, প্যাকেটজাত খাবারে মেয়াদ না থাকা ও পোড়া তেলের ব্যবহারসহ বিভিন্ন অপরাধে টঙ্গী স্টেশনরোড এলাকায় গ্রীন রেস্তোরা এন্ড চাইনিজকে ২০ হাজার টাকা এবং একটি ভ্রাম্যমাণ খাবারের দোকানে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাজীপুর জেলা শাখার সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।