কবিরহাট উপজেলা যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
সংগৃহীত ছবি
পবিত্র রমজান উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ এর জন্য নোয়াখালীর কবিরহাটে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান হয়েছে।
বুধবার কবিরাট উপজেলা যুবদলের উদ্যোগে শিরিন গার্ডেনে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী ৫ আসনের এমপি ফখরুল ইসলাম। এসময় বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান মঞ্জু ও উপজেলা যুবদল সদস্য সচিব আবদুল বাছেত হিরনসহ বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।