গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালত, সড়ক ও ভোক্তা অধিকার আইনে জরিমানা
ফাইল ছবি
গোপালগঞ্জ সদর উপজেলার পুলিশ লাইন এলাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার একটি মামলায় দুই হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
একইদিনে ওই এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় গোপালগঞ্জ ফিলিং স্টেশন, শরীফ নুরজাহান ফিলিং স্টেশন ও দোলা ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ ও বিতরণ তদারকি করা হয়।
পরবর্তীতে গোপালগঞ্জ সদরের উত্তর গোবরা পূর্বপাড়া (নীলামাঠ সংলগ্ন) এলাকায় একটি আইসক্রিম কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহারের অপরাধে একটি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে কৃষি বিপণন আইন ২০১৮সহ বিভিন্ন আইনে মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।