পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত উপকারভোগীদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ এবং সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা।

জানা গেছে, আসনভিত্তিক বরাদ্দের আওতায় জেলার বিভিন্ন উপজেলায় প্রায় দুই সহস্রাধিক মানুষের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়েছে। এর অংশ হিসেবে প্রত্যেক প্রান্তিক ব্যক্তিকে নগদ দুই হাজার টাকা দেওয়া হয়।

এর আগে, প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করে তালিকা প্রস্তুত করা হয়। এর ধারাবাহিকতায় তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলাতেও একই কর্মসূচির আওতায় সহায়তা বিতরণ করা হয়েছে।