ভোলার ১০ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
ফাইল ছবি
সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের মতো এবারও ভোলার ১০ গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
শুক্রবার সকাল ৯টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের মজনু মিয়ার বাড়িতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা সিহাব উদ্দিন।
সুরেশ্বর দরবার অনুসারী মুরিদ মজনু মিয়ার ছেলে মো. রাশেদ মিয়া জানান, সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়, একই সময়ে মুলাইপত্তন গ্রামের চৌকিদার বাড়ি, পঞ্চায়েত বাড়িসহ ১০ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে কেবল সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা অংশ নিয়েছেন।
সুরেশ্বর দরবারের পীরের অনুসারীরা প্রায় শতাধিক বছর ধরে একদিন আগে মক্কা-মদিনার সাথে মিল রেখে রোজা শুরু করে এবং ঈদ উদযাপন করে আসছেন। এসব পরিবারের মানুষ একইভাবে ঈদুল আযহাও উদযাপন করে থাকেন।