ঠাকুরগাঁওয়ে মাসব্যাপী বাণিজ্য মেলা
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁওয়ে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে চলছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। গত শুক্রবার বিকেলে রোড যুবসংসদ মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল ইসলাম সুমন।
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর আয়োজনে ও মামুন ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় মেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
মেলায় বিভিন্ন স্থান থেকে প্রায় ৫৫টি স্টল দিয়ে অংশ নিয়েছে। এতে রয়েছে গৃহস্থালি পণ্যসহ বাচ্চাদের বিভিন্ন খেলার সামগ্রী, খাবারের দোকান এবং শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, চেম্বার অব কমার্সের পরিচালক এস কে জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম রোহান, মোতাহার হোসেন, ফখরুল আলম লিফাত, রোড যুব সংসদ ক্লাবের সাধারণ সম্পাদক সাকের উল্লাহসহ অনেকে।