পারস্য উপসাগরে মাইন স্থাপনের হুমকি ইরানের
ফাইল ছবি।
নিজেদের উপকূল ও দ্বীপে যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো ধরনের হামলা চালায় তাহলে পুরো পারস্য উপসাগরে মাইন স্থাপন করা হবে বলে হুমকি দিয়েছে ইরান।সোমবার (২৩ মার্চ) ইরানি ডিফেন্স কাউন্সিল জানিয়েছে, তারা উপকূলে ও দ্বীপে কোনো হামলাকে সহ্য করবে না।
এক বিবৃতিতে ডিফেন্স কাউন্সিল বলেছে, “যুদ্ধের অংশীদার নয় বা শান্তিকামী দেশগুলোর জন্য হরমুজ প্রণালী অতিক্রম করার একমাত্র উপায় হলো ইরানের সাথে সমন্বয় করা।”
“ইরানি উপকূল বা দ্বীপপুঞ্জে শত্রুপক্ষ কোনো ধরনের আক্রমণের চেষ্টা করলে পারস্য উপসাগর ও উপকূলের সমস্ত প্রবেশপথ এবং যোগাযোগ পথে বিভিন্ন ধরনের নৌ-মাইন বসিয়ে দেওয়া হবে।”