নোয়াখালীতে ৩৯ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীতে ৩৯ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৩

ছবিঃ সংগৃহীত।

নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ৩৯ বোতল বিদেশি মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,একলাশপুর ইউনিয়নের মাহফুজুর রহমান সাকিব (৩০), চৌমুহনী পৌরসভার হৃদয় সাহা (৩২) ও শিপন চন্দ্র ঘোষ (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একলাশপুর ইউনিয়নের মা-মনি নিবাস ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়।

এ সময় সাকিবের শয়নকক্ষ থেকে ৩৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হবে।