ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা

ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা

ফাইল ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ফকিরাচান এলাকায় ছড়া থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে রিয়াজ মাহমুদ (২৫) নামে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

তিনি জানান, জনস্বার্থে পরিবেশ ধ্বংসকারী অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।