ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় ২'হাজার ৭'শত জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম।

এসময় উপস্হিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক, সহ-সভাপতি এ.বি.এম. মমিনুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম জানান, সদর উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২ হাজার ৭শত  প্রান্তিক কৃষকের মাঝে এই সার ও বীজ বিতরণ করা হয়।  প্রত্যেক কৃষককে ৫ কেজি আউজ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমপিও সার দেওয়া হয়েছে। এ বছর পহেলা বৈশাখের আগেই সঠিক সময়ে কৃষকদের মাঝে আউশ ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। যাতে কৃষকগণ সঠিক সময়ে বীজতলা করতে পারে। চলতি বছরে আউশ আমাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার হেক্টর।
প্রধান অতিথি বলেন, আউশ ধান আবাদের লক্ষ্যে এই বীজ ও স্যার বিতরণ করা হয়েছে। কৃষকরা এদেশের অর্থনৈতিক চালিকাশক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কাটা কর্মসূচির মাধ্যমে এ দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করেছেন। ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ৫'হাজার টাকার সুদসহ মওকুফ করেছিল। পাশাপাশি ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন।
তিনি আরো বলেন, বিএনপি একটি কৃষিবান্ধক দল। শুষ্ক মৌসুমে কৃষকরা যেন পানি পায়, সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান খালকাটা কর্মসূচি হাতে নিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের পাশে আছেন সেজন্য তিনি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। কোনো জমি যেন পতিত রাখা না হয়, সব জমিতে ফসল আবাদ করতে কৃষকদের পরামর্শ দেন।