বিশ্বনাথে বাংলা নববর্ষ উদযাপন

বিশ্বনাথে বাংলা নববর্ষ উদযাপন

সংগৃহীত ছবি

যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে সিলেটের বিশ্বনাথে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ষবরণ, বৈশাখী শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানমালার সূচনা হয়।

পরে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার খানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে অতিথিরা লোকজ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা লোকজ সংস্কৃতির নানা দিক তুলে ধরেন।