ফ্রেঞ্চ ওপেন থেকে চারবারের চ্যাম্পিয়নের বিদায়

ফ্রেঞ্চ ওপেন থেকে চারবারের চ্যাম্পিয়নের বিদায়

ছবি: সংগৃহীত

চলমান ফ্রেঞ্চ ওপেনে ঘটেই চলেছে একের পর এক অঘটন। পুরুষ ইভেন্টে বিদায় নিয়েছেন নোভাক জোকোভিচ ও ইয়ানিক সিনার। আর গতকাল টুর্নামেন্টকে বিদায় বলেছেন কোকো গফ। আর আজ ইউক্রেনের মার্তা কস্তুকের কাছে সরাসরি সেটে হারলেন ইগা শিয়াতেক।

পঞ্চম ফরাসি ওপেন শিরোপার লক্ষ্যে নামা শিয়াক রবিবারের এই ম্যাচে ৭-৫, ৬-১ ব্যবধানে পরাজিত হন। কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের এলিনা স্ভিতোলিনা অথবা সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচের মুখোমুখি হবেন ইউক্রেনিয়ান তারকা।

টানা তিনটি হারের পর এই প্রথম শিয়াতেকের বিপক্ষে কোনো সেট জিতলেন কস্তুক। জয়ের পর উচ্ছ্বসিত কস্তুক বলেন, ‘আমি এখনও ঘোরের মধ্যে আছি। আমি শুধু টেনিসকে ভালোবাসি বলেই খেলি, জয়-পরাজয় নিয়ে ভাবি না।’