মুন্সীগঞ্জে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জ জেলা পর্যায়ে 'জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬' এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে জেলা পর্যায়ের স্কুল,কলেজ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় বক্তারা, মেধা ও সৃজনশীলতার এই স্বীকৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের আগামী দিনে আরও অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
\