পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতিকি ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে চাঁদনী (৮) ও মাহিনুর (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুরের মনকোটা গ্রামে এই ঘটনা ঘটে। চাতলপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
মৃত চাঁদনী আক্তার মনকোটা গ্রামের সাস্তু মিয়ার মেয়ে ও মাহিনুর একই এলাকার আঙ্গুর মিয়ার মেয়ে।
স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে শিশু চাঁদনী ও মাহিনুর গোসল করতে যায়। দীর্ঘ সময়ে বাড়িতে না আসায় দুই শিশুর পরিবার খুঁজতে থাকে। পরে রাত সাড়ে ৮টার দিকে দুই শিশুর লাশ পুকুরে ভেসে উঠে। সংবাদ পেয়ে পরিবারের লোকজন পুকুরে নেমে তাদেও লাশ উদ্ধার করে।