ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোয় স্বস্তি প্রকাশ রিয়াদের

ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোয় স্বস্তি প্রকাশ রিয়াদের

সংগৃহীত ছবি

দীর্ঘদিন পর মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আমিনুল ইসলাম বুলবুল কমিটি বিলুপ্তি পরে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক দায়িত্ব নেওয়ার পর একের পর এক বড় চমক আসছে। তারই প্রেক্ষিতে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া এই টুর্নামেন্টটি। শনিবার (১৮ এপ্রিল) শুরু হয়েছে ক্রিকেটারদের দলবদল।

 

চলবে আগামীকাল পর্যন্ত।

 

ক্রীড়া সংবাদমাধ্যম ডেইলি ক্রিকেটের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন ডিপিএলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন মাহমুদ উল্লাহ রিয়াদ। এর আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছিলেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। পুরনো ক্লাবে ফিরতে পেরে বেশ খুশি মাহমুদ উল্লাহ।

 

 

 

মিরপুর শের-ই-বাংলায় দলবদল করতে এসে নিজের অনুভূতির কথা জানিয়ে মাহমুদ উল্লাহ বলেন, ‘সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আমরা সবাই এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। ক্রিকেটারদের জন্য এটা অবশ্যই আনন্দের বিষয়।’

সেই সঙ্গে প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোয় স্বস্তির কথাও জানালেন এই ক্রিকেটার।

 

গত বোর্ডে অস্থিরতার কারণে প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে কি না, তা নিয়ে ছিল শঙ্কা। তবে তামিম বোর্ডে আসার পর সেই শঙ্কা কেটে গেছে আগেই। তাই অ্যাডহক কমিটির সভাপতি তামিমকে কৃতিত্ব দিলেন মাহমুদ উল্লাহ।

 

জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘কৃতিত্ব তামিমকেই দিতে হবে। ও এসে এই উদ্যোগটা নিয়েছে।

 

অবশ্যই এটা ক্রিকেটারদের জন্য বড় আয়ের একটি উৎস, তবে দিনশেষে আমরা সবাই মাঠে থাকতে চাই, খেলতে চাই। মাঠে খেলার সুযোগ পাওয়ার থেকে বড় কিছু নেই।’

 

আস্থা রাখার জন্য প্রাইম ব্যাংককে ধন্যবাদ জানিয়েছেন মাহমুদ উল্লাহ। সেই সঙ্গে দল নিয়েও স্বস্তির কথা জানালেন ডানহাতি এ ব্যাটার।