রেসিপি : তরমুজের খোসার পাকোরা
ছবিঃ সংগৃহীত।
তরমুজ খাওয়ার পর তার খোসা ফেলে না দিয়ে আপনি চাইলে বিভিন্ন মজাদার খাবার তৈরি করে নিতে পারেন।তার মধ্যে একটি হলো তরমুজের খোসার পাকোড়া। শুনতে অবাক লাগলেও এটি খেতে কিন্তু বেশ সুস্বাদু। বিকেলের নাস্তায় এটি তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। পছন্দের কোনো সসের সঙ্গে খেতে দারুণ লাগবে। চলুন জেনে নেওয়া যাক তরমুজের খোসার পাকোড়া তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
তরমুজের খোসার সাদা অংশ কুচি করা- ১ কাপ
বেসন- আধা কাপ
চালের গুঁড়া- ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি- আধা কাপ
কাঁচা মরিচ- স্বাদমতো
রসুন বাটা- ১ চা চামচ
হলুদ ও মরিচ গুঁড়া- আধা চা চামচ করে
লবণ- স্বাদমতো
তেল- ভাজার জন্য।
যেভাবে তৈরি করবেন
তরমুজের খোসার সবুজ ও অবশিষ্ট লাল অংশ বাদ দিয়ে কেবল সাদা অংশ ধুয়ে কুচি করে নিন। এরপর একটি বড় পাত্রে তার সঙ্গে তেল ছাড়া বাকি সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। একটি কড়াইতে তেল গরম হতে দিন। গরম হলে তাতে মিশ্রণ থেকে গোল গোল পাকোড়ার আকৃতি ছাড়ুন। মিডিয়াম লো আঁচে কিছুক্ষণ সময় নিয়ে সোনালী করে ভেজে তুলুন সুস্বাদু তরমুজের খোসার পাকোড়া।