চুয়াডাঙ্গায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চুয়াডাঙ্গায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গায় শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। সোমবার সকাল সাড়ে ১০টায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার। আগামী ১০ মে পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় সূত্র বলছে, চলতি ক্যাম্পেইনে ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত প্রত্যেক এক লাখ ৩০৫ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। জেলার চারটি উপজেলা ও চারটি পৌর এলাকার আটটি স্থায়ী কেন্দ্রসহ ৯৮০টি কেন্দ্রের মাধ্যমে ফ্রিতে এ টিকা দেওয়া হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫ পর্যন্ত টিকাদান কার্যক্রম চলমান থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা অফিসের উপপরিচালক দীপক কুমার সাহা, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, হাসপাতালের শিশু বিভাগের পরামর্শক ডা. আসাদুর রহমান মালিক, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শামিমা ইয়াসমিন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. খন্দকার ইমরান হাফিজ