পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮ পরিবেশক পুরস্কৃত

পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮ পরিবেশক পুরস্কৃত

ছবি: সংগৃহীত

সেরা পরিবেশকের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশজুড়ে ১৬৮ পরিবেশককে পুরস্কৃত করেছে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপারব্র্যান্ড এবং টেক জায়ান্ট ওয়ালটন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইনের ব্যাপক প্রচারের মাধ্যমে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় তাদেরকে পুরস্কৃত করা হয়।

সম্প্রতি ‘অর্জনই আমাদের অঙ্গীকার’ স্লোগানে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আয়োজনে ‘ইয়ারলি অ্যাওয়ার্ড-২০২৫’ এ ১৬৮ পরিবেশককে সম্মাননা দেওয়া হয়।

তাদের হাতে পুরস্কারের ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে উপস্থিত পরিবেশকদের চলমান বিক্রয় কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে উদ্ভাবনী বিক্রয় ও বিপণন কৌশল গ্রহণের পরামর্শ ও দিক-নির্দেশনা দেন তারা।

ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় দিনব্যাপী ওই অনুষ্ঠানে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলমসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সারা দেশ থেকে ওয়ালটনের পরিবেশকরা অংশ নেন। তাদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে উঠে ওয়ালটনের করপোরেট প্রাঙ্গণ।

পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের অভিনন্দন জানিয়ে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, “ওয়ালটনের অন্যতম শক্তিশালী বিক্রয় নেটওয়ার্ক হচ্ছে ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক। দেশজুড়ে ওয়ালটনের পরিবেশকরা ব্যাপক প্রচারের মাধ্যমে পণ্য বিক্রয় ও মার্কেট শেয়ার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।”