হাতিয়ায় মেঘনা নদীতে জোয়ারে ভেসে এল যুবকের মরদেহ

হাতিয়ায় মেঘনা নদীতে জোয়ারে ভেসে এল যুবকের মরদেহ

প্রতিকি ছবি

 

নোয়াখালীর হাতিয়ার হরণী ইউনিয়নে মেঘনা নদীতে জোয়ারের পানিতে অজ্ঞাতনামা যুবকের মরদেহ ভেসে এসেছে।

মঙ্গলবার দুপুরে ইউনিয়নের বড় ক্ষীরের দিঘী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে জোয়ারের পানিতে যুবকের মরদেহটি ভেসে আসে। স্থানীয়রা নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে নিহতের নাম পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হতে পারেনি।  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, খবর পেয়ে নলচিরা নৌপুলিশ ও রামগতি বড় ক্ষীরের দিঘীর পুলিশকেও খবর দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল নোয়াখালীর অধীনে হলে নলচিরা নৌপুলিশ ও বড় ক্ষীরের দিঘী এলাকায় হলে রামগতি পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।