দিনাজপুরের বিরলে নানাবাড়িতে বেড়াতে এসে বাস চাপায় প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি
দিনাজপুরের বিরলে নানার বাড়িতে বেড়াতে এসে ছিনিয়া আকতার এক বছরের শিশু বাসচাপায় নিহত হয়েছে। নিহত ছিনিয়া আকতার বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজারের মোঃ শামীম হোসেনের মেয়ে।
মঙ্গলবার বিকাল ৬টায় ঢাকাগামী একটি বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, নাড়াবাড়ী বাজারের গরুহাটিতে চা বিক্রেতা মোঃ আক্তারুল ইসলাম তার এক বছর বয়সী নাতনি ছিনিয়া আক্তারকে সঙ্গে রেখেছিলেন। এ সময় বাসের চালকের সহকারী পিছনে পার্কিংয়ের জন্য গাড়ি চালানোর সময় দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন।
বিরল থানার ইনচার্জ আল ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন