রাজধানীর হাজারীবাগে অভিযানে গ্রেফতার ২৫
ফাইল ছবি
রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. রাকিব সরদার (২০), মো. ইমরান হোসেন (২০), মো. মানিক (২৮), আপন মিয়া (২০), মো. সুজন (২৬), মো. আব্দুর রহমান (২১), জাকির হোসেন, মো. ইমরান হোসেন (২৫), মো. সোহেল রানা (৩০), মো। শাকিল (২৫), মো, আবুল হোসেন (২৬), মো. মুকুল (২৩), শ্রী জীবন চন্দ্র মহন্ত (৩৪), মো. রিয়াজ (২৮), মো. রবিউল ইসলাম (৩০), মো. মুন্না (২৬), মো. রফিক (২৮), মো. রাকিবুল (২২), মো. ফাতিন (২৩), মো. সিহাব মিয়া (২২), মো. সজিব (২০), মো. উদয় ভূঁইয়া (২০), মো. সুজন (১৯), মো. সাকিব (২৫) ও আল-শাহরিয়ার শাকিল (১৯)।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, ২২ এপ্রিল হাজারীবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।