কুমিল্লায় ইউপি সদস্যসহ ৮ জুয়াড়ি গ্রেফতার
প্রতিকি ছবি
কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও এলাকা থেকে ইউপি সদস্যসহ আট জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মানিকারচর ইউনিয়নের ইউপি সদস্য আ. বাতেন খন্দকার (৫১), হেলাল উদ্দিন (৪৭), মো. নাইম (৫১), জসিম উদ্দিন (৫০), আলমগীর (৪২), ডালিম মিয়া (৪৫), শাহিন মিয়া (৩২) ও জালাল মিয়া (৪৮)।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মাদক, মারামারি, ধর্ষণ ও অপহরণের অভিযোগও রয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বুধবার আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।