রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৪
ফাইল ছবি
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
আজ বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ১০ জন, মাদক মামলায় ৩ জন ও অন্যান্য মামলায় ১১ জন রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।