সড়ক দুর্ঘটনায় সিলেট মহানগর তাঁতিদল নেতার মৃত্যু
ফাইল ছবি
সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় সিলেট মহানগর তাঁতিদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদ (৩৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনেল আহমদ জিন্দাবাজারস্থ কাজী ম্যানশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।