জাপানের রাষ্ট্রদূতের নৈশভোজে ঢাবি উপাচার্য

জাপানের রাষ্ট্রদূতের নৈশভোজে ঢাবি উপাচার্য

সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচির আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অংশগ্রহণ করেন। রবিবার (২৬ এপ্রিল) রাতে ঢাকাস্থ জাপানের রাষ্ট্রদূতের বাসভবনে এক আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুলাহ্-আল-মামুন এবং ঢাকাস্থ জাপান দূতাবাসের জনসংযোগ ও সংস্কৃতি শাখার প্রধান আওইয়াগি ইউ উপস্থিত ছিলেন।

আলোচনাকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে জাপানের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিক ও বিজ্ঞান বিষয়ে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার ব্যাপারে মতবিনিময় করেন| এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর তাঁরা গুরুত্বারোপ করেন|

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক বিনিময় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়।