পুঁজিবাজারে সূচক কমেছে
প্রতিকি ছবি
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারে সূচকের সামান্য পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সামান্য কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট কমে ৫ হাজার ২৮৬ পয়েন্টে অবস্থান করছে।
অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে যথাক্রমে ১০৫২ ও ২০১৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৮৬৪ কোটি ২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ২৩ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে ৮৮৭ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
বৃহস্পতিবার ডিএসইতে ৩৮৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।
এগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৩টি কোম্পানির, কমেছে ২২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই বৃহস্পতিবার ৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৮০৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৫টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার দর।
বৃহস্পতিবার সিএসইতে ৪৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২০ কোটি টাকা বেশি।
আগের দিন সিএসইতে ২৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।