ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২৭৩ মামলা
ফাইল ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ২৭৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার ডিএমপির ট্রাফিক বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
এতে বলা হয়েছে, ট্রাফিক-রমনা বিভাগে ১টি বাস, ২টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ১২টি মোটরসাইকেলসহ মোট ৪৩ টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ২টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ১৩০টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২টি বাস, ৩টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ১০৪টি মোটরসাইকেলসহ মোট ১৭৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬টি বাস, ৬টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ৮০টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৪টি বাস, ৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি, ১৩৭টি মোটরসাইকেলসহ মোট ২৫০টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৩টি বাস, ৮টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৭৬টি সিএনজি ও ৮৫টি মোটরসাইকেলসহ মোট ২৭৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৯টি বাস, ১৩টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৫৭টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ২৬৬টি গাড়ি ডাম্পিং ও ৬০টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এসব অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ