রাজধানীর কামরাঙ্গীচরে প্লাইউডের কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীচরে প্লাইউডের কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর কামরাঙ্গীচরে ‘সিটি প্লাইউড’ নামের কারখানায় কাজ করার সময়ে বোর্ডের আঘাতে মো. মিরাজ (১৯) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

মিরাজ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের শাহজাহানের ছেলে। বর্তমানে কারখানার মেসে থাকতেন তিনি।

 

ওই কারখানার সুপারভাইজার মো. আব্দুল মান্নান জানিয়েছেন, কামরাঙ্গীচর থানার পশ্চিম পাশে সিটি প্লাইউড নামক প্রতিষ্ঠানটিতে কাজ করতেন শ্রমিক মিরাজ। সেখানে মেশিনে কাজ করার সময় সেখান থেকে বোর্ড বের হওয়ার সময় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। পরে সেখান গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত ১০টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

 

তিনি জানান, ওই কারখানাতে ৭০-৮০ জন শ্রমিক কাজ করেন।

 

মিরাজের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।