টেকনাফে অবৈধ চিংড়ি রেণু জব্দ
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সুমন আল বৃহস্পতিবার রাতে জানান, টেকনাফের বাহারছড়ার শামলাপুর বাজার সংলগ্ন এলাকায় বুধবার বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শ্যামলাপুর থেকে চট্টগ্রামগামী সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করা হয়। এ সময় প্রায় ৬ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেণু টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে টেকনাফের মনখালী ব্রিজ সংলগ্ন সমুদ্র চ্যানেলে অবমুক্ত করা হয়।
কোস্ট গার্ড জানায়, মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।