চট্টগ্রামে ১৩ মামলার আসামি শুক্কুর গ্রেপ্তার
প্রতিকি ছবি
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ১৩ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী আব্দুস শুক্কুরকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার নগরীর নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার শুক্কুর লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার উদমারা গ্রামের বাসিন্দা।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দীন জানান, শুক্কুরের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় নানা অপরাধে ১৩টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।