মাওয়া এক্সপ্রেসওয়ের সড়কে পড়ে ছিল নারীর মরদেহ

মাওয়া এক্সপ্রেসওয়ের সড়কে পড়ে ছিল নারীর মরদেহ

প্রতীকী ছবি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সড়ক থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রবিবার রাত ১১টার দিকে শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় সড়ক থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি মামুন আল রশিদ জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন। সড়ক পার হতে গিয়ে কোনো যানবাহনের ধাক্কায় মৃত্যু হয়েছে। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

মরদেহ পুলিশ স্টেশনে রয়েছ। পরিচয় পাওয়া না গেলে ময়নাতদন্তের পর লাশ বেওয়ারিস হিসেবে দাফন করা হবে।