ফেনীতে ভারতীয় ওষুধসহ গ্রেফতার ২

ফেনীতে ভারতীয় ওষুধসহ গ্রেফতার ২

ফাইল ছবি

ফেনী শহরের হাসপাতাল মোড় সংলগ্ন পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে ভারতীয় ওষুধসহ শাহআলম ও কামরুল ইসলাম নামে দুইজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

সোমবার দুপুরে র‌্যাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রবিবার দুপুরে ফেনী-ছাগলনাইয়া হোমের ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে সড়কের ওপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে। এসময় রেজিস্ট্রেশন বিহীন একটি সিএনজি অটোরিক্সাকে থামানোর সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে।

অভিযানকালে শহরের ফলেশ্বর এলাকার বাসিন্দা মো. শাহআলম (৫০) ও ছাগলনাইয়া পৌর শহরের বাসিন্দা মো. কামরুল ইসলাম (৩২) কে আটক করা হয়। পরবর্তীতে রেজিস্ট্রেশন বিহীন সিএনজিতে থাকা বিপুল পরিমাণ ভারতীয় শুল্কবিহীন ওষুধসহ সিএনজিটি জব্দ করা হয়। এসব ওষুধের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এছাড়া একইদিন শহরের মহিপালে স্টার লাইন বাস কাউন্টারে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ টাকা মূল্যের ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটককৃত ২ ব্যক্তিসহ উদ্ধারকৃত গাঁজা, শুল্কবিহীন ভারতীয় ওষুধ ও সিএনজি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।