যাত্রাবাড়ী পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৫

যাত্রাবাড়ী পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৫

প্রতিকি ছবি

 

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।  

এর আগে, সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. ইমন (২৯), মো. জসিম উদ্দিন পাটোয়ারী (৪২), রাজু আকন (২৬), মো. শাকিল (১৯), রাবেয়া (২৬), খাদিজা (১৯), রিয়া (২৭), মো. সিফাত (২০), ইমন খালাসী (৩৫), সাইফুল ইসলাম সুজন (২৮), মো. তুষার (২৫), সুরাইয়া রহমান স্বপ্না (৩২), মো. জসিম (৫০), মো. শাহীন (২৪), ইমন (২৪), মিরাজ হোসেন (২৫), মো. হাসান (২৬), মো. শামীম মিয়া (৩৫), মো. রাইসুল ইসলাম অপু (৩৫), মো. শামীম (২৫), মো. শুভ (২০), আবু রায়হান (২৮), মো. রমজান (২৫), মো. আবদুর রহমান (২০) ও আমিন (২২)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে পুরাতন মামলায় একজন, গ্রেফতারি পরোয়ানা মূলে তিনজন ও মোবাইল কোর্টে ২১ জন রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।