৫ মের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হোক: শায়খ আহমাদুল্লাহ
ফাইল ছবি।
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। একই সঙ্গে তিনি ইসলামের বিরুদ্ধে চলমান কাঠামোগত বিদ্বেষমূলক কর্মকাণ্ড চিরতরে বন্ধ করারও আহ্বান জানান। মঙ্গলবার (৫ মে)নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
আহমাদুল্লাহ তার স্ট্যাটাসে বলেন, ৫ মের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হোক। ইসলামের বিরুদ্ধে কাঠামোগত বিদ্বেষের পথ চিরতরে বন্ধ হোক।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ ও ৬ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের ওপর তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ব্যাপক প্রাণহানি ঘটে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত অনুযায়ী সারা দেশে ওই ঘটনায় ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত হয়েছে যার মধ্যে শুধু ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে।