সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি

সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি

বগুড়া জেলার সিভিল সার্জনের কার্যালয়। ফাইল ছবি

বগুড়া জেলার সিভিল সার্জনের কার্যালয় এবং এর অধীনে বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানসমূহ ৬টি পদে ১৫৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু ৬ মে ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে ২৭ মে বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। এইচএসসি পাসের চাকরি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

এক নজরে বগুড়া জেলার সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদের বিবরণ

ছবি

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ৬ মে ২০২৬ তারিখ সকাল ১০টা

  • আবেদনের শেষ তারিখ: ২৭ মে ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত

  • আবেদন পদ্ধতি: অনলাইনে

  • চাকরির ধরন: স্থায়ী

  • প্রার্থীর ধরন: নারী-পুরুষ

  • কর্মস্থল: বগুরা

  • বয়স: ৪ মে ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন সিভিল সার্জনের কার্যালয়, বগুড়া। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে প্রতিটি পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।