নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি, দুই প্রতিষ্ঠানে জরিমানা

নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি, দুই প্রতিষ্ঠানে জরিমানা

ফাইল ছবি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম কাঠগড় এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম ও আইসবার উৎপাদনের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে চট্টগ্রাম জেলার নিরাপদ খাদ্য অফিসার ফরহান ইসলাম এবং বাংলাদেশ আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে আলিফ আইসক্রিম ফ্যাক্টরিতে অনিবন্ধিত ও অনুমোদনহীনভাবে নকল লেবেল ব্যবহার করে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।

এ কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

একইদিন নাহিয়ান আইসবারের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিতভাবে আইসবার উৎপাদনের অভিযোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৯ ধারায় আরও এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

চট্টগ্রাম জেলার নিরাপদ খাদ্য অফিসার ফরহান ইসলাম বলেন, দুই প্রতিষ্ঠানের অনিয়মের কারণে মোট দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে