উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতিকি ছবি
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের কিশামত মালতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল ইসলাম ওই এলাকার মোস্তফা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান লাভলু।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার প্রতিবেশী মমিনুল ইসলামের বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন নাজমুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।