মানিকছড়িতে কোদালের কোপে গৃহবধূর মৃত্যু

মানিকছড়িতে কোদালের কোপে গৃহবধূর মৃত্যু

প্রতিকী ছবি

খাগড়াছড়ির মানিকছড়িতে পূর্ব গচ্ছাবিল এলাকায় স্বামীর বাড়িতে মাহিনূর আক্তার (২৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মাহিনূর গোদাতলী এলাকার বাসিন্দা আবু তাহেরের মেয়ে ও দুই শিশু পুত্র সন্তানের জননী। স্বামী আবুল কালাম পূর্ব গচ্ছাবিল এলাকার প্রয়াত নূর আলম শেখের ছেলে।

নিহতের স্বামী আবুল কালাম জানান সন্ধ্যায় তার সঙ্গে স্ত্রী মাহিনূরের ঝগড়া, বাগ্‌বিতণ্ডা ও মারামারি হয়। পরে ধস্তাধস্তির একপর্যায়ে দুজনের হাতে থাকা কোদালের আঘাতে মাহিনূরের মাথায় কোপ দেয়। এতে মাথা ফেটে গিয়ে তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়ে মারা যায় মাহিনূর। একই কথা বলেন আবুল কালামের মা খাদিজা বেগম।

তবে নিহতের পিতা আবু তাহেরের দাবি তার মেয়ে মাহিনূরকে তারই স্বামী মো. আবুল কালাম নির্মমভাবে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে।  

মানিকছড়ি থানার ওসি মাসুদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এঘটনায় জড়িত থাকা ঘাতক স্বামী আবুল কালামকে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি প্রেরণ করা হয়েছে।