সাপের কামড়ে কৃষকের মৃত্যু

সাপের কামড়ে কৃষকের মৃত্যু

প্রতিকি ছবি

মাগুরার শ্রীপুরে সাপের কামড়ে আজাদ মৃধা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত তমিজ উদ্দিন মৃধার ছেলে।  

স্থানীয় লাবলু মোল্লা জানান, উপজেলার মহেশপুর গ্রামে সকাল ১০ টার দিকে পোটরা মাঠে ঘাস কাটতে গেলে কৃষক আজাদকে বিষধর সাপে কামড় দেয়।

এ সময় পরিবারের লোকজন প্রথমে ওঝার কাছে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে দুপুর দেড়টার দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় দারিয়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা জানান, ইউনিয়নের মহেশপুর গ্রামে বিষধর সাপের কামড়ে আজাদ মৃধা নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।