নোয়াখালীতে মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু

নোয়াখালীতে মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু

প্রতিকি ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অতিথি রাণী দাস (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

রবিবার (১০ মে) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো.নুরুল হাকিম। এর আগে, শনিবার রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভুবনের বাড়ির এ ঘটনা ঘটে।

নিহত অতিথি রাণী দাস ওই এলাকার গোপাল চন্দ্র জল দাসের মেয়ে এবং স্থানীয় চরফকিরা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

চরফকিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান জানান, শনিবার রাতে বাড়িতে ব্যবহৃত মোবাইল ফোন বৈদ্যুতিক সকেটে চার্জে দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় অতিথি রাণী দাস। এসময় সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলাকালে মারা যায়।

কোম্পানীগঞ্জ থানার ওসি নুরুল হাকিব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। পরে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।