আস-সুন্নাহ ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি

আস-সুন্নাহ ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি

আস-সুন্নাহ ফাউন্ডেশনের লোগো। ফাইল ছবি

আস-সুন্নাহ ফাউন্ডেশন ‘কন্টেন্ট রাইটার এবং গ্রাফিক ডিজাইনার’ পদে সৃজনশীল, দক্ষ এবং দায়িত্ববান জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি যদি আপনার মেধা ও সৃজনশীলতা দিয়ে দ্বীনি খিদমতে অংশ নিতে আগ্রহী হন, তবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আপনার অপেক্ষায় আছে। পত্রিকা ও ম্যাগাজিনে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

এক নজরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

তথ্যের ধরন

বিবরণ

প্রতিষ্ঠানের নাম

আস-সুন্নাহ ফাউন্ডেশন

পদের নাম

কন্টেন্ট রাইটার এবং গ্রাফিক ডিজাইনার

পদসংখ্যা

৩ জন

চাকরির ধরন

বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন

নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা

স্নাতক অথবা সমমান

অভিজ্ঞতা

প্রযোজ্য নয়

বেতন

২৫,০০০ - ৪০,০০০ টাকা

অন্যান্য সুবিধা

২টি ঈদ বোনাস, দক্ষতার ভিত্তিতে প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরে খাবারের ব্যবস্থা, সম্পূর্ণ দ্বীনি, সুশৃঙ্খল ও আন্তরিক কর্মপরিবেশ

বয়সসীমা

নির্ধারিত নয়

সূত্র

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি

আবেদন করার নিয়ম গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন পদ্ধতি: অনলাইনে।

  • কর্মস্থল: ঢাকায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

  • প্রার্থীকে অবশ্যই ধূমপানমুক্ত এবং সুন্নাহসম্মত জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

  • সৃজনশীল বাংলা লেখায় দক্ষতা ও শুদ্ধ ভাষী হতে হবে।

  • মাঠ পর্যায়ের তথ্য সহজ ও হৃদয়স্পর্শী ভাষায় উপস্থাপন করতে হবে।

  • ফিচার রাইটিং, কপিরাইটিং এবং তথ্য বিন্যাসে অভিজ্ঞতা থাকতে হবে।

  • গ্রাফিক ডিজাইনারের ক্ষেত্রে অ্যাডব ইনডিজাইন, ইলাস্ট্রেটর এবং ফটোশপে পূর্ণ দক্ষতা থাকতে হবে।

  • পত্রিকা ও ম্যাগাজিনে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

  • ওয়েবসাইটে আপলোড করার দক্ষতা অগ্রাধিকারযোগ্য।

  • আস-সুন্নাহ ফাউন্ডেশনের লক্ষ্য ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রয়োজনে ফিল্ড ভিজিট করার মানসিকতা থাকা।

  • আমানতদারিতার সাথে দায়িত্ব পালন ও প্রতিষ্ঠানের ভিশন বজায় রাখতে সচেতন হওয়া।

প্রার্থীর দায়িত্বসমূহ:

  • মাসিক ও বার্ষিক নিউজলেটারের জন্য আকর্ষণীয় কভার স্টোরি, ফিচার ও প্রতিবেদন রচনা করা।

  • প্রকল্প এলাকায় সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে জীবন পরিবর্তনের বাস্তব চিত্র তুলে এনে হৃদস্পর্শী ভাষায় লেখা।

  • ফাউন্ডেশনের চলমান সকল প্রকল্পের নিয়মিত অগ্রগতি ও পরিসংখ্যান সংকলন করা।

  • ফাউন্ডেশনের বিশাল কর্মযজ্ঞের পরিসংখ্যানগুলোকে সহজবোধ্যভাবে ইনফোগ্রাফিক আকারে উপস্থাপন করা।

  • নিউজলেটার ও বার্ষিক প্রতিবেদনের আধুনিক, মার্জিত ও দৃষ্টিনন্দন লে-আউট ডিজাইন নিশ্চিত করা।

  • প্রিন্ট প্রোডাকশনের জন্য হাই-রেজুলেশন ডিজাইন নিশ্চিত করা।

আবেদনের ঠিকানা: আস-সুন্নাহ ফাউন্ডেশন, প্লট- ৬২ ও ৬৪, রোড- ৩, ব্লক-এ, আফতাবনগর, ঢাকা-১২১২। আগ্রহী প্রার্থীগণ গুগল ফর্মটি পূরণ করুন। ফরম লিংক https://forms.gle/LKR5SigehCbyBvqk9.