চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রতিকি ছবি

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় আদনানুল আলম শাওন হত্যার মামলার এজাহারভুক্ত আসামি মো. রাহাত হোসেন রিফাতকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৯ মে) সন্ধ্যা ৫টার দিকে পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী পোর্ট লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে রবিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি। গ্রেপ্তারকৃত রাহাত সীতাকুণ্ড থানার মছজিদ্দা এলাকার বাসিন্দা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম মোজাফ্ফর হোসেন জানান, শাওন হত্যা মামলার পলাতক প্রধান আসামি রিফাত নগরীর পাহাড়তলীতে অবস্থান করছিলো এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

সফল অভিযানে তাকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনি ব্যবস্থা নিতে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।