যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে ২৯ অপরাধী গ্রেফতার

যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে ২৯ অপরাধী গ্রেফতার

প্রতিকি ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন।

গ্রেফতার অপরাধীরা হলেন, রাকিব ওরফে রকি (৪০), মো. মনির হোসেন হৃদয় (২৭), মো. আল আমিন (৩২), মো. খোকন কাজী (২৭), মো. ইসমাইল (৫০), মো. আব্দুর রহমান (৪৮), মো. সেলিম মিয়া, মো. আরিফ হোসেন (৩২), মো. হৃদয় (৩০), শিলা আক্তার (৩২), মো. জামাল হোসেন, স্বপন (৩০), মো. মজিদ আলী (৪৫), মো. শাহিন (৩৭), হাবিবুর রহমান (৪৮), মো. সুমন (৪৮), মো. সালাউদ্দিন (৩৫), মো. সবুজ (৪২), মো. সারোয়ার (৩৫), মো. লিটন (৪০), মো. কালাম (৪৬), মো. আবু বক্কর সিদ্দিক (৩৯), মো. বাদশা (৪৭), মো. মিলন শরীফ (৩৮), মো. ইদ্রিস আলী (৪৮), মো. আব্দুল মোতালেব (৫২), মো. রিপন (৪০), মো. সালমান (২১) ও মো. মহসিন (৪৫)।

এনএম নাসিরুদ্দিন জানান, শনিবার যাত্রাবাড়ী থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি জানান, নিয়মিত মামলার সাতজন, পুরোনো মামলার দুজন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিনজন ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।