৮ বছর পর বাগেরহাট ছাত্রদলের কমিটি

৮ বছর পর বাগেরহাট ছাত্রদলের কমিটি

প্রতিকি ছবি

বাগেরহাটে দীর্ঘ আট বছর পর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষিত বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটিতে মোল্লা আতিকর রহমান রাসেলকে সভাপতি, শামিম শিকদারকে সিনিয়ন সহ সভাপতি, শেখ মাইদুল ইসলাম মিন্টুকে সহ সভাপতি, নিয়ামুল কবির রাহুলকে সাধারণ সম্পাদক, ফকির মো. হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিবকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শেখ ফাহিম শোহরিয়ার রাব্বিকে যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ আল মামুনকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।  

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এই নতুন নেতাদের আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে বাগেরহাট জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি ঘোষণা করা হয়েছিল আট বছর আগে। এরপর দীর্ঘ সময় ধরে নতুন কমিটি না হওয়ায় বাগেরহাটে ছাত্রদলের সংগঠনের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়ে বলে জানান তৃণমূল ছাত্রদলের নেতাকর্মীরা। এখন নতুন কমিটি ঘোষণার মাধ্যমে ছাত্রদলের সেই স্থবিরতা কাটিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।